নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত-১৪
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৯
নড়াইল ২ আসনে গাবতলা এলাকায় ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ১৪ জন আহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সদরের গাবতলা এলাকয়া এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষই পাল্টা-পাল্টি অভিযোগ করেন।
কলস প্রতিকের প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকরা জানান, শুক্রবার বিকেলে চায়ের দোকানে বসে ছিলাম। এ সময় অতর্কিতভাবে ধানের শীষের লোক আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ২ নারী সহ ৯ জন আহত হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ধানের শীষের সমর্থকরা দাবি করেন, কলস প্রতীকের সমর্থকেরা আমাদের ধানের শীষের অফিস ভাংচুর করতে আসে। আমরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমাদের ৫জন আহত হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, কলস সমর্থক ও ধানের শীষের সমর্থকদের মাঝে মারামারি হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
কৃপা বিশ্বাস/এসএসকে/

