Logo

সারাদেশ

গাইবান্ধায় কুড়ালের আঘাতে যুবক নিহত

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮

গাইবান্ধায় কুড়ালের আঘাতে যুবক নিহত

গাইবান্ধা সদর উপজেলায় দুর্বৃত্তের কুড়ালের আঘাতে শ্রী অমিতাভ চন্দ্র সুজন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অমিতাভ চন্দ্র সুজন সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় মহুরী ছিলেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সন্ধ্যার দিকে অমিতাভ চন্দ্র সুজন নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কে বা কারা কুড়াল দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। 

পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুরে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যান। তবে পথেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‎আতিকুর রহমান/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর