Logo

সারাদেশ

ঘরের মালামাল লুট করে তিন সন্তানের জননীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৭

ঘরের মালামাল লুট করে তিন সন্তানের জননীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ

ভোলার চরফ্যাসনে তিন সন্তানের জননী এক গৃহবধূর ঘরে প্রবেশ করে ২ ভরি স্বর্ণ ও ৪ লাখ টাকা লুট এবং শয়নকক্ষে তাকে অবরুদ্ধ করে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে নুর করিম, হানিফ ও নাজমুল নামে তিন যুবকের বিরুদ্ধে। পরে শিশু সন্তানদের চিৎকারে অভিযুক্তরা পালিয়ে গেলে শিশুরা অবরুদ্ধ অবস্থায় তাদের মাকে উদ্ধার করে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভুক্তভোগী গৃহবধূ চরফ্যাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে আবদুল্লাহপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত নুর করিম ওই গ্রামের মৃত আবদুল কাদের মাঝির ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী জানায়, মঙ্গলবার ওই গৃহবধূ তার বাড়ি সংলগ্ন স্থানে জমি কেনার জন্য ব্যাংক থেকে ৪ লাখ টাকা তুলে বাড়ি ফেরেন। বুধবার সকালে ওই টাকা জমির মালিককে দেওয়ার কথা ছিল। তিনি একাই তিন শিশু সন্তান নিয়ে বাস করতেন, কারণ তার স্বামী চট্টগ্রামে কর্মস্থলে ছিলেন। সেই রাতে খাবার খেয়ে তিনি সন্তানদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। ভুলবশত ঘরের সিঁড়ির চিলে কোঠার গেইট খোলা ছিল। 

গভীর রাতে ঘরে হাটার শব্দ শুনে তিনি সজাগ হন। এ সময় নুর করিম ও তার সঙ্গীরা হামলা চালিয়ে তার হাত ও মুখ বেঁধে রাখে এবং ৪ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণ অলংকারসহ ঘরের সকল মালামাল লুট করে। শিশু সন্তানদেরকে অস্ত্রের মুখে অন্য একটি কক্ষে আটকানো হয় এবং গৃহবধূকে শয়নকক্ষে অবরুদ্ধ রাখা হয়। সেখানেই গৃহবধূকে নুর করিম, হানিফ ও নাজমুল সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে। 

এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তিনজনকে আসামি করে চরফ্যাশন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত নুর করিম বলেন, তাদের সাথে আমার বিরোধ রয়েছে। ওই রাতে আমার দোকানে চুরি হয়েছে। ধর্ষণের বিষয় আমার জানা নেই।

চরফ্যাসন থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ তিনজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মো.ফাহিম/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ ডাকাতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর