Logo

সারাদেশ

নাটোরে দুই দলের সমর্থকদের সংঘর্ষ, গুলি : বিএনপি-জামায়াত নেতা সহ আহত-১২

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৮

নাটোরে দুই দলের সমর্থকদের সংঘর্ষ, গুলি : বিএনপি-জামায়াত নেতা সহ আহত-১২

নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকরাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বিএনপি-জামায়াত নেতা সহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।  

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধানাইদহ পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপি নেতা ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আসাব সরকার ও নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান গুরুতর আহত হন।  

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে নির্বাচনে ভোট দেওয়া সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জামায়াত কর্মী সাব্বিরকে মারপিট করে স্থানীয় বিএনপির কর্মীরা। এরই জের ধরে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা আসাব সরকারকে মারপিট করে জামায়াত কর্মীরা। 

এরপরই  সংঘর্ষে জড়িয়ে পড়ে জামায়াত-বিএনপির নেতা কর্মীরা। এ সময় বেশ কয়েকরাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে নগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসিনুর রহমানসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়। ৫ থেকে ৬টি বাড়িও ভাংচুর করা হয়। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং আহতদের উদ্ধার করে। হাসিনুর রহমান সহ দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

খবর পেয়ে সেনাবাহিনী, আনসার, পুলিশ-বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। 

বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরে পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়াহাব ও জেলা প্রশাসক আসমা শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাজমুল/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর