Logo

সারাদেশ

গণভোটের ফলাফলে ‘ভুল’ সংশোধন করল ইসি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩১

গণভোটের ফলাফলে ‘ভুল’ সংশোধন করল ইসি

ছবি: সংগৃহীত

রাজশাহী-৪ আসনের গণভোটে প্রথম প্রকাশিত ফলাফলে ভুল দেখানোর পর তা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত গণভোটে দেশে প্রায় ৬২.৪৭ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ এবং ২৯.৩২ শতাংশ ভোটার ‘না’ ভোট দিয়েছেন। অধিকাংশ আসনে ‘হ্যাঁ’ বিজয়ী হলেও ১১টি আসনে ‘না’ জয়ী হয়েছে।

প্রথম প্রকাশিত ফলাফলে রাজশাহী-৪ আসনের ভোট কাস্টিং হার দেখানো হয়েছিল ২৪৪.২৯৫ শতাংশ। আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন, অথচ কাস্টিং ভোট দেখানো হয়েছিল ৭ লাখ ৮১ হাজার ৫২৩টি। তাতে ‘না’ ভোটের সংখ্যা দেখানো হয়েছিল ৬ লাখ ১২ হাজার ২২৯ এবং ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৩৮২।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সমালোচনা শুরু হওয়ার পর ইসি সংশোধিত ফলাফল প্রকাশ করে। সংশোধিত ফলাফলে দেখা যায়, রাজশাহী-৪ আসনের কাস্টিং হার ৭২.৫৯ শতাংশ। মোট ভোটার সংখ্যা অপরিবর্তিত থাকে। কাস্টিং ভোট বৈধ হিসেবে দেখানো হয়েছে ২ লাখ ৩০ হাজার ৫২৩টি, এবং বাতিল ভোট ২৩ হাজার ৯১২টি। ‘না’ এবং ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা যথাক্রমে ৬১ হাজার ২২৯ ও ১ লাখ ৪৫ হাজার ৩৮২।

এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. আব্দুল বারী সরদার।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর