Logo

সারাদেশ

লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২

লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

নাটোরের লালপুরে নির্বাচন পরবর্তী উত্তেজনাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর

নাটোরের লালপুরে নির্বাচন পরবর্তী উত্তেজনাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে নির্বাচনে পক্ষপাতের অভিযোগ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলার ঘটনা ঘটলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষুব্ধ লোকজন দুটি মোটরসাইকেল ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে একটি চালের দোকান থেকে দেশীয় চাইনিজ কুড়াল, দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাজমুল হাসান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর