পাবনায় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক আসাদুল্লাহ গ্রেপ্তার
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০
পাবনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
পাবনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসাদুল্লাহ ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।
আসাদুল্লাহর পরিবারের দাবি, পুরোনো মামলায় হেনস্তা করার উদ্দেশ্যে পুলিশ ডেকে তাকে গ্রেপ্তার করানো হয়। তার দ্রুত মুক্তি দাবি করে পরিবার।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ২০২৪ সালের একটি অর্থঋণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এমবি

