Logo

সারাদেশ

চরফ্যাশনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক নিহত

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১

চরফ্যাশনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক নিহত

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকায় আব্দুর রহিম ভুট্টো (৪৫) নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম ভুট্টো একই এলাকার মৃত আখতারুজ্জামান সোহেলের ছেলে।

মাদক ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে শশীভূষণ থানা পুলিশ জানায়, রাতে দুর্বৃত্তরা আব্দুর রহিম ভুট্টোকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর আহত করে। হামলার পর তাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা ও তার স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন সরকারি হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুর রহিম ভুট্টো মৃত্যু বরণ করেন।

শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মো. ফাহিম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর