Logo

সারাদেশ

ভাঙ্গায় অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৬

ভাঙ্গায় অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হীরালদী রেল ব্রিজসংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (আনুমানিক ৬৫ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা রেল ব্রিজের নিচে বালুর মধ্যে ওই বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রেললাইনসংলগ্ন এলাকায় বালুর মধ্যে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, ‘অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

ইমরান মুন্সী/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর