Logo

সারাদেশ

চাঁদপুরে অ্যাম্বুলেন্স-ভ্যান-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৭

চাঁদপুরে অ্যাম্বুলেন্স-ভ্যান-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

চাঁদপুর শহরের ওয়্যারলেস মোড়ে অ্যাম্বুলেন্স, ভ্যানগাড়ি ও মাছবহনকারী সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে কামাল হোসেন (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালক বশির (৪০)। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি ভ্যানগাড়ি ও মাছবহনকারী সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী কামাল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় চালক বশিরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে।

নিহত কামাল হোসেন কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের আবু হানিফের ছেলে। আহত বশির একই উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের রসুপুর গ্রামের আলমাসের ছেলে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল হাসান চৌধুরী বলেন, ‘গুরুতর আহত অবস্থায় কামাল হোসেনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর