Logo

সারাদেশ

কুমিল্লায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি-সিগারেট জব্দ

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৪

কুমিল্লায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি-সিগারেট জব্দ

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে জেলার সদর উপজেলার কটকবাজার বাগবের সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোর আনুমানিক ৩টা থেকে এ বিশেষ অভিযান শুরু হয়।

অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে বাগানবাড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব পণ্য পাওয়া যায়।

বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৮০ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি সীমান্ত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর