Logo

সারাদেশ

দাউদকান্দিতে বাস খাদে পড়ে নিহত ২

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৩

আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৩

দাউদকান্দিতে বাস খাদে পড়ে নিহত ২

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ইকোনো’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬২০৩) জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশের খাদে উল্টে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার চালক ফারুক (৪২) নিহত হন। তার বাড়ি দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামে। নিহত অপর ব্যক্তি হলেন মিজানুর রহমান (৪৮)। তার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া এলাকায়।

পুলিশ জানায়, অটোরিকশায় চালক ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না। আহত পাঁচ থেকে সাতজন বাসযাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর এ সময় মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে তা স্বাভাবিক হয় বলে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার।

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর