Logo

সারাদেশ

সড়ক অবরোধ

সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৮

সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত

ছবি : বাংলাদেশের খবর

সিরাজগঞ্জ শহরে বাসচাপায় আঁখি খাতুন (৩১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শহরের বিয়ারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের স্বজন ও স্থানীয় লোকজন বিক্ষোভ প্রদর্শন করে সড়ক অবরোধ করেন।

নিহত আঁখি খাতুন শহরের জুবলী রোডের ফুড কেয়ার হোটেলের মালিক ফারুক হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ লোকজন মালশাপাড়া-মুলিবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাস ও তার চালক আশরাফুল ইসলাম আশাকে (সয়াধানগড়া মহল্লার বাসিন্দা) আটক করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা সড়ক অবরোধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর