Logo

সারাদেশ

চরফ্যাসনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কৃষক নিহত

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৯

চরফ্যাসনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কৃষক নিহত

ছবি : বাংলাদেশের খবর

ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ এলাকায় আব্দুর রহিম ভুট্টো (৪৫) নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম একই এলাকার মৃত আখতারুজ্জামান সোহেলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা আব্দুর রহিমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। হামলার পর তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাসন সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এম ফাহিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর