Logo

সারাদেশ

হিলিতে বসতবাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার

Icon

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৯

হিলিতে বসতবাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার চুরিপট্টি এলাকায় একটি বসতবাড়ি থেকে ফাহিমা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার মুক্তারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফাহিমা বেগম গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বড়াইপাড়া গ্রামের মো. বাদল দেওয়ানের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় চুরিপট্টি এলাকার ওই বাড়িতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

হাকিমপুর থানার এসআই মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

লুৎফর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর