Logo

সারাদেশ

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে পুলিশ সদস্য আটক

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩০

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে পুলিশ সদস্য আটক

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের ভালুকায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। শনিবার দিবাগত রাতে উপজেলার রাজৈ গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে যৌথবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তি হলেন আজহার উদ্দীন রাকিব (৩২)। তিনি একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং বর্তমানে কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত। তিনি রাজৈ গ্রামের আবুল কাসেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈ গ্রামের প্রবাসী অনিক মন্ডলের স্ত্রী রিমা আক্তারের (২৩) সঙ্গে দীর্ঘদিন ধরে রাকিবের পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার রাতে রাকিব রিমার ঘরে প্রবেশ করেন। রাত আড়াইটার দিকে সন্দেহ হলে স্থানীয় লোকজন ঘরে ঢুকে তাদের হাতেনাতে আটক করে।

পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা রোববার সকাল সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

রোমান আহমেদ নকিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর