Logo

সারাদেশ

জাতীয় স্মৃতিসৌধে নবাগত প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন, সবার প্রবেশে নিষেধাজ্ঞা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৫৮

জাতীয় স্মৃতিসৌধে নবাগত প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন, সবার প্রবেশে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

শপথ গ্রহণের পর নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা মহান মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতীক সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। একদিকে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ, অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার সকাল থেকেই স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ শ্রদ্ধা জানানোর পর আবার জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

একাধিক সূত্র জানায়, কাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এমপিরা এবং বিকেল ৪টার দিকে মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসবেন।

এ উপলক্ষে স্মৃতিসৌধের বিভিন্ন প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর