Logo

সারাদেশ

আবাসিক হোটেল থেকে ১০ তরুণ-তরুণী গ্রেপ্তার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫১

আবাসিক হোটেল থেকে ১০ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ‘অসামাজিক কার্যক্রমে’ জড়িত থাকার অভিযোগে ১০ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর বাকলিয়া এলাকার ‘স্বপ্নীল আবাসিক হোটেলে’ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাকলিয়া থানার চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার একাধিক কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার আবাসিক হোটেলে অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর