Logo

সারাদেশ

টেকনাফে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ উদ্ধার ১৫

Icon

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ (কক্সবাজার)

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৬

টেকনাফে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ উদ্ধার ১৫

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৫ নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল চারটার দিকে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় কুখ্যাত মানবপাচারকারী মো. আবদুল আলীর নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও র‌্যাব সদস্যরা অংশ নেন।

আবদুল আলী তার বাড়ির ভেতরে একটি গুদামঘরে নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজনকে আটকে রেখেছে বলে খবর ছিল। সেখানে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি অবস্থায় ১৫ জনকে উদ্ধার করা হয়।

তবে অভিযানে সশস্ত্র বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ পাচারকারীচক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন ও উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজার ও দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।

পরে উদ্ধার হওয়া ১৫ জনকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, মানবপাচার রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অপহরণ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর