Logo

সারাদেশ

কালিয়াকৈরে উচ্ছেদ অভিযান ৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৫

কালিয়াকৈরে উচ্ছেদ অভিযান ৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় শামসুদ্দিন স্পিনিং মিলস সংলগ্ন সরকারি জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও ব্যবহারের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানায়, সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘সরকারি সম্পত্তি রক্ষা করা আমাদের দায়িত্ব। কোনোভাবেই সরকারি জমি দখল করে রাখার সুযোগ দেওয়া হবে না।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উচ্ছেদ অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর