Logo

সারাদেশ

পাটগ্রামে স্কুলে ঢুকে ছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের কারাদণ্ড

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৫

পাটগ্রামে স্কুলে ঢুকে ছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের পাটগ্রামে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে রানা ইসলাম (২১) নামে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার বুড়িমারী ইউনিয়নের আলীমুদ্দিন ছবুর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, বুড়িমারী হাদিসপাড়ার রেজাউল ইসলামের ছেলে রানা দীর্ঘদিন ধরে ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। সকালে ছাত্রীকে একা পেয়ে রানা স্কুলের ভেতরে ঢুকে পড়ে এবং তাকে অসংলগ্ন কথাবার্তা বলে। এ সময় বাধা দিলে ছাত্রীটি বিষয়টি শিক্ষককে জানায়।

বিদ্যালয়ের শিক্ষকেরা রানাকে ওই স্থান ত্যাগ করতে বললে সে না গিয়ে ছাত্রীকে জোর করে তুলে নেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে স্কুল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে আটক করে।

পরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ৫০৯ ধারা লঙ্ঘনের অপরাধে তাকে এ দণ্ড দেন।

পাটগ্রাম থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সহযোগিতা করে। দণ্ড ঘোষণার পর বিদ্যালয়ের শত শত ছাত্রী করতালি দিয়ে আদালতের রায়কে স্বাগত জানায়।

রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর