শ্রীমঙ্গলের চা-বাগানে তারেক রহমানের জন্য বিশেষ প্রার্থনা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২১
ছবি : বাংলাদেশের খবর
মৌলভীবাজারের বিভিন্ন চা-বাগানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেছে চা-শ্রমিকরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) শ্রীমঙ্গল উপজেলার শংকরটিলা, ভাড়াউড়া কালীমন্দিরসহ বেশ কয়েকটি স্থানে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় চা-শ্রমিকরা বিপুল ভোটে বিজয়ী হাজী মুজিবুর রহমানের জন্যও প্রার্থনা করেন।
অনুষ্ঠানে চা-শ্রমিকরা বলেন, ‘আমরা চাই তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হিসেবে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন।’
এ সময় তারা চা-বাগান এলাকার বাসিন্দা হিসেবে হাজী মুজিবুর রহমানকে একটি মন্ত্রণালয় দিয়ে মূল্যায়নের দাবি জানান।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিজয় হাজরা বলেন, ‘চা-বাগান এলাকায় ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর আমাদের বিশাল আনন্দ মিছিল বের করার কথা ছিল। কিন্তু তারেক রহমান সারা দেশে তা না করার জন্য বলায় আমরা বিজয় মিছিল করিনি। আজ সনাতন ধর্মালম্বীদের জন্য বিশেষ দিন। তাই আমরা ভগবান শিবের কাছে তারেক রহমানের জন্য বিশেষ প্রার্থনা করেছি। আর তারেক রহমানের কাছে আমাদের দাবি, আমাদের এমপিকে যেন বেশি বেশি কাজ করার জন্য একটি মন্ত্রণালয় উপহার দেন।’
আল ইব্রাহিম/এআরএস

