Logo

সারাদেশ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় হেদায়েত হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বার আউলিয়া হাইওয়ে থানাধীন জাহানাবাদ এলাকায় বিএন সোনারগাঁও পেট্রোল পাম্পের বিপরীত পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় একটি দ্রুতগতির গাড়ি ঢাকা মেট্রো-হ-৫০-৮২৩২ নম্বরের মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন হেদায়েত হোসেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত হেদায়েত হোসেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যানজট সৃষ্টি হলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. নাছির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর