Logo

সারাদেশ

ভালুকার সড়ক দুর্ঘটনায় মুরগি ব্যবসায়ী নিহত

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৯

ভালুকার সড়ক দুর্ঘটনায় মুরগি ব্যবসায়ী নিহত

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের ভালুকা পৌর এলাকায় মুরগিবোঝাই দুইটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রিপন মিয়া (৫২) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় সাদ্দাম হোসেন (৩০) নামে অপর একজন আহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন মিয়া গফরগাঁও উপজেলার ধামাই দেওয়ানবাড়ি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। আহত সাদ্দাম হোসেন শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মহাসড়কের ঢাকাগামী লেনে মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান হঠাৎ বিকল হয়ে পড়ে। চালক ও সহকারী গাড়িটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় একই দিক থেকে আসা অপর একটি মুরগিবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিকল গাড়িটির পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া গাড়িতে থাকা ব্যবসায়ী রিপন মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং অপর সহকারী আহত হন।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত দুটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রোমান আহমেদ নকিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর