Logo

সারাদেশ

গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৭

গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পেছন থেকে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহতের নাম রাজু মিয়া (৪০)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জের বাগদা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু মিয়া উপজেলার মদনপুর গ্রামের মুসা শেখের ছেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। কাভার্ডভ্যানের নিচে আটকে পড়া অবস্থায় রাজু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর