Logo

সারাদেশ

কুমিল্লায় মানবিক কার্যক্রমে যুক্ত জিয়া সাইবার ফোর্স নেত্রী উম্মে সালমা ডরোথি

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৮

কুমিল্লায় মানবিক কার্যক্রমে যুক্ত জিয়া সাইবার ফোর্স নেত্রী উম্মে সালমা ডরোথি

উম্মে সালমা ডরোথি

কুমিল্লায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন উম্মে সালমা ডরোথি। সংগঠনের উদ্যোগে এতিম ও অসহায় মানুষের সহায়তা করতে তিনি বেশকিছু কার্যক্রম পরিচালনা করেছেন।

উম্মে সালমা ডরোথি বর্তমানে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ‘মুভ ফর চেঞ্জ’ নামের একটি সামাজিক সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্যদের একজন।

সংশ্লিষ্টরা জানান, সংগঠনের মাধ্যমে কুমিল্লা ও আশপাশের এলাকায় কয়েকটি হেফজখানা ও এতিমখানার কার্যক্রমে সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে কুমিল্লা নবাববাড়ি এলাকার হোচ্ছাম হেফজখানা ও এতিমখানা, নামতলা হেফজখানা ও এতিমখানা এবং দাওয়াতুল হিফজখানা ও এতিমখানার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার একটি নূরানী হাফিজিয়া মাদ্রাসার কার্যক্রমেও ব্যক্তিগতভাবে সহযোগিতা করছেন বলে জানা গেছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এতিম শিশুদের লালন-পালন ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা, অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সংগঠনের তত্ত্বাবধানে পরিচালিত তিনটি মাদ্রাসায় ৪২ জন এতিম শিশু রয়েছে বলে দাবি করা হয়, যাদের থাকা-খাওয়া ও শিক্ষার ব্যয় সংগঠন বহন করছে।

এছাড়া সংগঠনের নিয়মিত রক্তদান কর্মসূচিও রয়েছে। উম্মে সালমা ডরোথি ব্যক্তিগতভাবে ১৯ বার রক্তদান করেছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে। বিভিন্ন দুর্যোগের সময় ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনার কথাও উল্লেখ করা হয়।

উম্মে সালমা ডরোথি বলেন, অবহেলিত ও এতিম শিশুদের সহায়তার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা তার লক্ষ্য। সম্মিলিত উদ্যোগে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ব্যক্তিগত উদ্যোগ ও সংগঠনের মাধ্যমে কিছু মানবিক কর্মকাণ্ড পরিচালনার কারণে তিনি এলাকায় পরিচিতি পেয়েছেন। তবে এসব কার্যক্রমের পরিসর ও ধারাবাহিকতা নিয়ে স্বতন্ত্রভাবে যাচাই প্রয়োজন বলেও সংশ্লিষ্টরা মনে করেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর