Logo

সারাদেশ

উত্তরায় গৃহকর্মীর বিষপ্রয়োগে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮

উত্তরায় গৃহকর্মীর বিষপ্রয়োগে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় এক গৃহকর্মীর বিষপ্রয়োগে এক বৃদ্ধা মারা গেছেন এবং তার স্বামী গুরুতর অসুস্থ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ওই বাসা থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে গৃহকর্মী।

ভুক্তভোগীরা হলেন আয়েশা আক্তার (৬২) ও তার স্বামী আনোয়ার হোসেন (৬৮)। তাদের লুবানা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আয়েশাকে মৃত ঘোষণা করেন। আনোয়ার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের একটি বাসায় এই ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একটি কল আসে যে ওই বাসায় এক বয়স্ক দম্পতিকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।

ওসি আরও জানিয়েছেন, ওই দম্পতি তাদের ছোট ছেলে মনোয়ার হোসেন ও পুত্রবধূর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। প্রায় তিন দিন আগে তারা ভবনের কেয়ারটেকার রবিনের মাধ্যমে মারুফা নামের এক গৃহকর্মী নিয়োগ করেন। তবে পরিবারটির কাছে ওই গৃহকর্মীর পূর্ণ ঠিকানা বা মোবাইল নম্বর ছিল না।

পুলিশের ধারণা, গৃহকর্মী খাবারের সঙ্গে ঘুমের ওষুধ বা বিষাক্ত কোনো পদার্থ মিশিয়ে দম্পতিকে অচেতন করে ফ্ল্যাট থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে।

ওসি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর