Logo

সারাদেশ

মির্জাপুরে লাল মাটি কেটে বিক্রি, লাখ টাকা জরিমানা

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯

মির্জাপুরে লাল মাটি কেটে বিক্রি, লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে পাহাড়ি জমির লাল মাটি কেটে বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা এলাকায় অভিযান পরিচালনা করে ওই গ্রামের আবুল হাশেম সিকদারের ছেলে রাজিবকে এ জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজ বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাটি বিক্রির দায়ে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাহাড়ি জমি রক্ষা করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

রাব্বি ইসলাম/এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর