Logo

সারাদেশ

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৬

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

যশোরে পেটভর্তি ইয়াবাসহ মাসুদ রানা (২০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব সদস্যরা। মঙ্গলবার রাত দেড়টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।

আটক মাসুদ রানা শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এক যুবক ইয়াবাসহ যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এরপর র‍্যাবের একটি টিম যশোর মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মাসুদ রানা নামে ওই যুবকে আটক করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার পেটের ভেতরে আনুমানিক ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। সে ইয়াবাগুলো কক্সবাজার থেকে নিয়ে আসছিল। 

র‍্যাব অধিনায়ক আরো জানান, জিজ্ঞাসাবাদ শেষে আজ সকালে তাকে র‍্যাবের পাহারায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শহিদ জয়/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর