Logo

সারাদেশ

নাফ নদীর জলসীমা থেকে আবারো পাঁচ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৩

নাফ নদীর জলসীমা থেকে আবারো পাঁচ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফনদীর জলসীমা থেকে বাংলাদেশি ৫জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ধরে নিয়ে যাওয়া জেলেরা টেকনাফ শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া  হয়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস (৪০), আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ (১৮) এবং মৃত মো. হোসেনের ছেলে মো. ইউনুস (৪০)।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শী জেলেরা জানায়-মঙ্গলবার রাতে পাঁচটি নৌকা একসঙ্গে মাছ শিকার শেষে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া দিয়ে ফিরছিল। এ সময় হঠাৎ একটি স্পিডবোটের ইঞ্জিনের শব্দ শোনা যায়। পরে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যায়। অন্য নৌকাগুলো দ্রুত সরে এসে নিরাপদস্থানে ফিরে আসে। পরে বিষয়টি বিজিবি এবং উপজেলা প্রশাসন, বিজিবি এবং কোস্টগার্ডকে অবহিত করা হয়।

টেকনাফ জোনের কোস্টগার্ড কর্মকর্তা লে. কর্ণেল সিয়াম গণমাধ্যমে বলেন, পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর তারা পেয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং জেলেদের দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এসএসকে/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর