Logo

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

ছবি : বাংলাদেশের খবর

নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার জয়পুর জামরুলতলা এলাকায় এ কার্যালয়ে কে বা কারা এ কাজ করে। পরে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

গত ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা কার্যালয়টিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এরপর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) তারক বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানে একটি পতাকা ও তিনটি ছবি টাঙানো আছে। কে বা কারা এই কাজ করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

কৃপা বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ নিষিদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর