Logo

সারাদেশ

নরসিংদীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৬

নরসিংদীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীতে একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনান খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নরসিংদী ব্যাডমিন্টন গ্রুপের আয়োজনে মঙ্গলবার রাতে নরসিংদীর পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ‘হাসান-উদয়’ জুটি ৮ পয়েন্টের ব্যবধানে ‘সুমন-রাসেল’ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ম্যাচ কমিশনার সরকার ছগির আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস। পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া ও নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. জাকির হোসেন ভূঁইয়া।

খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সুমন রায়/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর