Logo

সারাদেশ

চাঁদাবাজি ও গণছিনতাই বন্ধের দাবিতে আদাবর থানা ঘেরাও

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২

চাঁদাবাজি ও গণছিনতাই বন্ধের দাবিতে আদাবর থানা ঘেরাও

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকার স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ চাঁদাবাজি ও গণছিনতাই বন্ধের দাবিতে আদাবর থানা ঘেরাও করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তারা থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর আদাবর এলাকায় চাঁদার দাবিতে একদল সন্ত্রাসী একটি এমব্রয়ডারি প্রতিষ্ঠানের মালিক ও কয়েকজন শ্রমিককে কুপিয়ে আহত করে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এই ঘটনার বিচার এবং এলাকায় চাঁদাবাজি ও গণছিনতাই প্রতিরোধের দাবিতে ভুক্তভোগী ও স্থানীয় ব্যবসায়ীরা রাতে থানা ঘেরাও করেন। এ সময় তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানান।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর