Logo

সারাদেশ

চরফ্যাসনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫১

চরফ্যাসনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

ভোলার চরফ্যাসন উপজেলায় পুকুরের পানিতে ডুবে খাদিজা আক্তার (৮) ও সোহানা (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার শশীভূষণ থানাধীন হাজারিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ হাজারিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা ওই গ্রামের বাসিন্দা। সোহানা সোহাগ হোসেনের মেয়ে এবং খাদিজা মো. ইউসুফের মেয়ে। তারা প্রতিবেশী ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে খেলার জন্য বের হয় খাদিজা ও সোহানা। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ডুবন্ত অবস্থায় খাদিজাকে দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর একই পুকুর থেকে সোহানার মরদেহ উদ্ধার করা হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু শিশু মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর