Logo

সারাদেশ

বিয়ের বাড়ি থেকে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৮

বিয়ের বাড়ি থেকে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা (জাবরিপাড়া) গ্রামে বিয়ের অনুষ্ঠানে আসা এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভাবিচা এলাকার অনুপ (২০), শ্রী রঞ্জন হাসদা (১৯) ও শ্রী প্রশান্ত সরেন (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী থেকে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন ওই তরুণী। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে আসামি প্রশান্ত সরেন জরুরি কথা বলার বাহানায় তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেন। পরে রঞ্জন হাসদার বাবার খলিয়ানে খড়ের পালার আড়ালে নিয়ে যায়। এরপর তিন আসামি তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। তরুণী দৌড়ে বিয়েবাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানালে আসামিরা পালিয়ে যান।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মাসি আরতী মুর্মু বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এম এ রাজ্জাক/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর