চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৭
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুর শহরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড ও প্রেসক্লাব রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
আটককৃতরা হলেন— ফয়সাল খান (১৪), জাহিদুল ইসলাম (১৬), রবিউল (১৬), আসিফ (২৩), রোকন (১৮), তানভির (১৭), লাবিব (১৭), মাহমুদ (১৮), শাকিব (১৭), শাফিউন (১৮), হামিম (১৯), রয়হান (১৭), ফাহিম (১৭), আল আমিন (১৭), আল সামির (১৫), ফাইয়াজ (১৫), তাওহিদ (১৫), আবরার (১৮), দ্বীন ইসলাম (১৮), সাফিন (১৯) ও মিহাম (১৮)।
পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসানের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। আটকদের থানায় নিয়ে আসা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, ‘আটককৃতদের যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আলআমিন ভূঁইয়া/এআরএস

