Logo

সারাদেশ

শিবচরে এমপি হানজালার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৫

শিবচরে এমপি হানজালার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

ছবি : বাংলাদেশের খবর

মাদারীপুর-১ (শিবচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শিবচর উপজেলা পরিষদের ময়নকাটা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহমাদ হানজালা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিবচরের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও সুন্দর শিবচর গড়ে তুলতে তিনি প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহউদ্দিন কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলিমুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্ত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তপন সাহা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইদুর রহমান। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সভায় শিবচর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

মো. খলিল মিয়া/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর