ছবি: সংগৃহীত
যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৯৩ পিস ইয়াবাসহ রুপিয়া খাতুন (৪০) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শার্শার কায়বা সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়।
আটক রুপিয়া খাতুন সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাসিন্দা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সোমবার কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ রুপিয়া খাতুন নামে এক নারীকে আটক করা হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাঁকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

