Logo

সারাদেশ

আখাউড়ায় ১৯ মামলার আসামি উদয় মিয়া গ্রেপ্তার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৬

আখাউড়ায় ১৯ মামলার আসামি উদয় মিয়া গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদয় মিয়া (৩০) নামে ১৯ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। উদয় উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

ভোরে রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, এসআই সুদর্শন কুমার দে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আখাউড়া রেলওয়ে থানাধীন আখাউড়া ওয়াশফিট সংলগ্ন ১নং লাইনের ওপর অভিযান পরিচালনা করে চিহ্নিত ছিনতাইকারী উদয় মিয়াকে গ্রেপ্তার করেন। তার প্রথম পিতার নাম শেখর মিয়া, দ্বিতীয় পিতার নাম কালু মিয়া।

তিনি আরও জানান, গত ১২ ফেব্রুয়ারি ভোরে আখাউড়া রেলওয়ে স্টেশনের ২নং প্ল্যাটফর্মের ওপর কুমিল্লার বাঙ্গুরা বাজারের জসিম উদ্দিনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনার আগে সোহান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর