Logo

সারাদেশ

মাদারীপুরে ৩২ কেজি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ২১:২৫

মাদারীপুরে ৩২ কেজি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত

মাদারীপুরের শিবচরে সাড়ে ৩২ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস্য বিভাগ। পরে উদ্ধারকৃত বৃহৎ আকৃতির কচ্ছপটি রোববার (৩ মার্চ) বিকেলে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে শিবচর বাজারে একটি বড় কচ্ছপ নিয়ে আসে একটি চক্র। এরপর কচ্ছপটি সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন রাস্তার পাশে কে বা কারা রশি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার ও শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করে। বিকেলে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনার সঙ্গে জড়িত কারো পরিচয় জানা যায়নি। উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫শ গ্রাম। এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মৎস্য ব্যবসায়ী বলেন, কচ্ছপটি চাঁদপুরের নদীতে জেলেদের জালে ধরা পড়ে এবং শিবচরের দুই মাছ বিক্রেতা এটি কিনে আনে।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর