Logo

সারাদেশ

রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে গ্র্যাব পড়ে নিহত ২

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:১৫

রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে গ্র্যাব পড়ে নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালামাল লোড-আনলোডের সময় ক্রেনের তার ছিঁড়ে গ্র্যাব পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালামাল লোড-আনলোডের সময় ক্রেনের তার ছিঁড়ে গ্র্যাব পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ট্রাইকম ফ্রাইট অ্যান্ড লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের তারাশ থানার নওগাঁ এলাকার রতন মিয়ার ছেলে আলামিন (৩২) ও একই থানার নাদো সৈয়দপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আল আমিন মিয়া (২৬)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, সন্ধ্যার দিকে প্রতিষ্ঠানটিতে গম আনলোড করার সময় হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে যায়। এতে ওপর থেকে গ্র্যাব নিচে পড়ে ঘটনাস্থলেই আলামিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, সন্ধ্যার দিকে প্রতিষ্ঠানটিতে গম আনলোড করার সময় হঠাৎ করে ক্রেনের তার ছিঁড়ে যায়। এতে ক্রেনের গ্র্যাব ওপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই আলামিন মিয়া গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় মিশু ও আল আমিন নামে দুই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আল আমিন মিয়ার মৃত্যু হয়। আহত মিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, নিহত দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন বি আকাশ/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর