Logo

সারাদেশ

জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করা হবে : ড. ইলিয়াস মোল্যা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১৬:১১

জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করা হবে : ড. ইলিয়াস মোল্যা

ফরিদপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা। ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা বলেছেন, দেশের ভালো কাজে আমরা সর্বাত্মক সহযোগিতা করব; কিন্তু জাতীয় স্বার্থের পরিপন্থি কোনো কাজ করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের উন্নয়ন ও গবেষণার ওপর জোর দিয়ে ড. ইলিয়াস মোল্যা বলেন, স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও আমরা এখনো অনুদান বিতরণ নিয়ে আলোচনা করছি; অথচ আমাদের আলোচনা হওয়া উচিত ছিল শিক্ষা ও গবেষণার সমৃদ্ধি নিয়ে।

গুণী মানুষের জীবনমান উন্নয়নের আগ পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি দেশ রক্ষার চিন্তায় সবাইকে শামিল হওয়ার অনুরোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন ও উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা।

এছাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী রিদওয়ানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় আলফাডাঙ্গা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের নানামুখী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর