Logo

সারাদেশ

কাঁঠাল গাছের নিচে মিলল ৬ হাজার ইয়াবা, ২ মাদক কারবারি আটক

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:২৫

কাঁঠাল গাছের নিচে মিলল ৬ হাজার ইয়াবা,  ২ মাদক কারবারি আটক

‎মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

‎শুক্রবার (৬ মার্চ) বিকেলে মানিকগঞ্জ সদর থানার মূলজান গ্রামে ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে একটি কাঁঠাল গাছের নিচ থেকে এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 গ্রেপ্তারকৃতরা হলেন— নুরুল কবির (২৭) ও মফিজ আলম (২৩)। তারা উভয়েই কক্সবাজার জেলার উখিয়া থানার বাসিন্দা।

‎অভিযানের নেতৃত্ব দেন মানিকগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম। ‎তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎আফ্রিদি আহাম্মেদ/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর