Logo

সারাদেশ

অশ্লীল ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ২১:২০

অ
অশ্লীল ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

অশ্লীল ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে এক কলেজছাত্রীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে রাজশাহীর বাগমারায় যুবলীগ কর্মী হিটলার মাহমুদের বিরুদ্ধে।

বুধবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় নগরীর কাদিরগঞ্জ গেটার রোডে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নিউ ডিগ্রি কলেজের এক ভুক্তভোগী ছাত্রী।

অভিযুক্ত হিটলার মাহামুদ বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। হিটলারের বাবা গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। 

সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই ছাত্রী জানান, তিনি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ফিলোসোফি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ২০২০ সালের মে মাসে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক মেলামেশা করে। তখন কিছু আপত্তিকর ভিডিও করে রাখে এবং এগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে।

তিনি আরও বলেন, বাগমারার ভবানীগঞ্জ তক্তপাড়ায় তার বোনের বাসায় নিয়ে শারীরিক মেলামেশা করত। কিন্তু বিয়ের জন্য চাপ দিলে নানা তালবাহানা করত অভিযুক্ত হিটলার।

এজন্য আমি মামলা করেছি। এর সুবিচার পেতে ও অভিযুক্ত হিটলার যেন আর কোনো মেয়ের জীবন নষ্ট করতে না পারে তার জন্য এ সংবাদ সম্মেলন বলেন ভুক্তভোগী ছাত্রী।

তিনি জানান, গত ১৯ আগস্ট  অভিযুক্ত হিটলারের বিরুদ্ধে মামলা করতে থানায় যাই। সেখানে থানার গেটে তার বন্ধু কবির আমাকে দেখে এবং মামলা না করার জন্য বোঝাতে থাকে। এরপর গত ২০ নভেম্বর আমি আবার থানায় যাই। তখন ওসি শুধু একটা অভিযোগ নিয়ে রাখেন। কিন্তু মামলা রেকর্ড করেন না। ফোন করলে বলেন, তিনি মামলা রেকর্ড করতে পারবেন না। তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। 

পরে বাধ্য হয়ে আমি গত ২৮ নভেম্বর কোর্টে মামলা করতে যাই। কোর্টে মামলা রেকর্ড হয়। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতি কী তা আমি বুঝতে পারছি না।

জয় খ্রীষ্টফার বিশ্বাস/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন