Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ শুরু

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১৭:২৯

আলফাডাঙ্গায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ​আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রিফাত নূর মৌসুমী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর কুমার ও পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. হারুনার রশীদ। এছাড়া পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি সহায়তা হিসেবে পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৩ হাজার ৮৫ জন কার্ডধারীর মাঝে এই চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি কার্ডের বিপরীতে সুবিধাভোগীরা ১০ কেজি করে চাল পাচ্ছেন। এই কর্মসূচির জন্য মোট ৩০.৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

উদ্বোধনকালে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত নূর মৌসুমী বলেন, ‘সরকারের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে এই চাল বিতরণ করা হচ্ছে। অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের তালিকা প্রণয়ন করে আমরা এই সহায়তা পৌঁছে দিচ্ছি। আশা করি, এতে নিম্নআয়ের মানুষগুলোর ঈদের আনন্দ কিছুটা হলেও বৃদ্ধি পাবে।’

মিয়া রাকিবুল/এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর