ছবি : বাংলাদেশের খবর
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কভার্ডভ্যানের চাপায় এক নারী নিহত হয়েছেন।
সোমবার দুপুরের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম ঝর্ণা বেগম (৪০)। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন- একই গ্রামের মৃত মাসিম খন্দকারের ছেলে আব্দুল খালেক (৪৫), গেল্লা মিয়ার ছেলে দুলু মিয়া (৫০) ও জাহিদ মিয়া। আহতদের গুরুতর অবস্থায় বগুড়া শজীমেক হাসাপাতালে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ব্যাটারিচালিত একটি রিকশা যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসার সময় এক্সেল ভেঙে এই দুর্ঘটনার শিকার হয়। এতে যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় একটি কভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নিহত ও অন্যরা আহত হন। কভার্ডভ্যাটি আটক করা সম্ভব হয়নি।
বিএইচ/

