Logo

সারাদেশ

বান্দরবানে সাঙ্গু নদীর চরে শুরু হচ্ছে তিনদিনব্যাপী গঙ্গা পূজা ও বারুণী স্নান

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৭:৫০

বান্দরবানে সাঙ্গু নদীর চরে শুরু হচ্ছে তিনদিনব্যাপী গঙ্গা পূজা ও বারুণী স্নান

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের গঙ্গা পূজা ও বারুণী স্নান। বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন গঙ্গা পূজা ও বারুণী স্নান উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে সাঙ্গু নদীর চরে শুরু হবে এই বর্ণাঢ্য ধর্মীয় আয়োজন।

আয়োজকরা জানান, তিনদিনব্যাপী এই অনুষ্ঠানমালায় থাকছে মহানামযজ্ঞের শুভ অধিবাস, গঙ্গা পূজা, হাজার প্রদীপ প্রজ্জ্বলন, ভোগ আরতি, সন্ধ্যা আরতিসহ নানা মাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠান।

ধর্মপ্রাণ সনাতন ভক্তদের অংশগ্রহণে সাঙ্গু নদীর তীরজুড়ে সৃষ্টি হবে এক আধ্যাত্মিক পরিবেশ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পূজা-অর্চনা, কীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে আয়োজন।

আগামী ১৮ মার্চ পুষ্পাঞ্জলি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে তিনদিনব্যাপী গঙ্গা পূজা ও বারুণী স্নানের এই ধর্মীয় অনুষ্ঠান।

এদিকে অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে সাঙ্গু নদীর চর এলাকায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজক কমিটি। দূরদূরান্ত থেকে আগত ভক্তদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

সোহেল কান্তি নাথ/ এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর