Logo

সারাদেশ

নাটোরে শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ২০:২৩

নাটোরে  শিশু হামের   উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি

নাটোরে  গত মাসে ৩৮ জন শিশু হামের প্রাথমিক উপসর্গ নিয়ে নাটোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে  ১৩ জন শিশু হামে আক্রান্ত এবং সদর উপজেলার ঋষি নওগাঁ এলাকায় কাশফি নামের সাড়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কয়েকদিনের মধ্যেই ৭ জন পরিপূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে বাকী  ৬ জনই নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে হামে আক্রান্ত শিশুটির বাবা সাইফুল ইসলাম জানান, গত শুক্রবার সর্দি ও জ্বর নিয়ে শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার গলা ও সারা শরীরে হামের মতো ফুসকুড়ি দেখা দেয়। চার দিন চিকিৎসা চলার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি অভিযোগ করে বলেন, হাসপাতালে ভর্তির পর শিশুটিকে আইসিইউতে রাখার পরামর্শ দেওয়া হলেও আইসিইউ শয্যা না পাওয়ায় যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। পরে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মেয়ের মৃত্যু হয়।

এবিষয় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ড. মো. কামাল ভুঁইয়া জানান, নাটোরে হামের গত মাসে ৩৮ জন শিশু হামের প্রাথমিক উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ১৩ জন শিশু হামে আক্রান্ত হলেও  নাটোর সদর হাসপাতালে এ রোগে আক্রান্ত হয়ে কোন শিশু মৃত্যুবরণ করেনি। এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।এছারা এলাকায় হামের সম্ভাব্য প্রাদুর্ভাব ঠেকাতে জেলা প্রশাসনের সহায়তায় ইতোমধ্যে সচেতনতামূলক সভা করা হয়েছে।

জেলা প্রশাসক আসমা শাহীন জানান, বিষয়টি নজরে আনা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

বিকে/মান্নান/৩
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন