Logo

সারাদেশ

কালাইয়ে কানমোনা-হারাবতী খালের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের উদ্বোধন

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ২১:৩২

কালাইয়ে কানমোনা-হারাবতী খালের  রক্ষণাবেক্ষণ কার্যক্রমের উদ্বোধন

জয়পুরহাটের কালাই উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সমন্বিত পানি স¤পদ ব্যবস্থাপনার আওতায় “সেচ ও নিকাশ (ড্রেনেজ) কাঠামো” উপখাতের একটি গুরুত্বপূর্ণ উপ- প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২ টায় কানমোনা-হারাবতী খালের পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল বারী।

উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, আপনারা জানেন আমাদের এলাকায় আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। শুধুমাত্র আমাদের ড্রেনেজ সিস্টেম টা ঠিক ছিল না। আমাদের খালগুলো যদি সচল থাকতো তাহলে আলু আবাদে চাষীরা এত ক্ষতিগ্রস্ত হতো না। সরকার চেষ্টা করছে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে তাদের সহযোগীতা করা যায় সে ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের দেশে যে অতিরিক্ত আলু চাষ হয়। সেটি কিভাবে ব্যবহার করে আলুর দাম ঠিক রাখতে পারি এবং আমাদের কৃষক ভাইয়েরা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয় সে ব্যবস্থা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ,কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন