শালিখায় ডেঙ্গুসহ পানিবাহিত রোগ প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ২০:৪৬
মাগুরার শালিখায় ডেঙ্গু সহ পানিবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং অন্য অন্য রোগ সচেতনা বৃদ্ধির লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সবাই সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: বনি আমিন। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ভূমি এম সাব্বির হাসান। সচেতনা মূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইমুন নিছা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুন্সি আনিসুর রহমান মিলটন, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা,বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, শালিখা উপজেলায় ডেঙ্গু,হাম ও অন্যান্য পানিবাহিত রোগ প্রতিরোধে আমাদের জনসাধারণকে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে প্রতি শনিবার আমরা উপজেলার বিভিন্ন বাজারে এবং যেখানে ময়লা আবর্জনা ও পচা নোংরা পানি জমে আছে সেখানে পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে।এতে সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসতে হবে।
বিকে/মান্নান

